বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

বাংলাদেশে ই-কমার্স দ্রুত বিকাশ লাভ করছে, আর এর মধ্যেই সবচেয়ে জনপ্রিয় ব্যবসার মডেল হয়ে উঠছে ড্রপশিপিং। কম খরচে, গুদাম বা স্টক ছাড়া, এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনলাইনে বিক্রির সুযোগ থাকায় অনেক তরুণ উদ্যোক্তা এই মডেল বেছে নিচ্ছেন।

বাংলাদেশে-ড্রপশিপিং-বিজনেস

যদি আপনি নতুন হয়ে থাকেন, এবং ভাবছেন বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস কিভাবে শুরু করবেন, তাহলে এই গাইডে ধাপে ধাপে সবকিছু বিস্তারিত তথ্য দেওয়া হল তথ্য গুলো জানার জন্য অবশ্যই নিচের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

পেজ সূচিপত্রঃবাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড সম্পর্কে তথ্য জেনে নিন

ড্রপশিপিং বিজনেস কি?

ড্রপশিপিং হল এমন একটি অনলাইন ব্যবসার মডেল যেখানে আপনাকে প্রোডাক্ট স্টক করে রাখতে হয় না।
প্রক্রিয়াটা খুবই সহজঃ
  • আপনি নিজের অনলাইন স্টোরে প্রোডাক্ট লিস্ট করবেন।
  • ক্রেতা আপনার ওয়েবসাইটে অর্ডার করবে।
  • আপনি সে অর্ডারটি সরবরাহকারীর কাছে পাঠাবেন।
  • সরবরাহকারী সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেবে।
  • বিক্রয়মূল্য আর সরবরাহকারীর দামের মাঝে যে পার্থক্য থাকবে সেটাই আপনার লাভ।
অর্থাৎ, কম খরচে ঝুঁকি ছাড়াই ব্যবসা শুরু করা যায়।

কেন বাংলাদেশে ড্রপশিপিং করবেন?

বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় ই-কমার্স মার্কেট। এর কারণগুলো হলঃ
  • ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর বৃদ্ধি- এখন ১৩ কোটিরও বেশি মানুষ অনলাইনে যুক্ত।
  • কম খরচে ব্যবসা শুরু - গুদাম, ডেলিভারি সিস্টেম বা স্টক রাখতে হবে না।
  • চাহিদা সম্পন্ন বাজার - ফ্যাশন, গ্যাজেট,হোম ডেকর, ইলেকট্রনিক্স সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
  •  লোকাল প্লাস গ্লোবাল সুযোগ - স্থানীয় এবং বিদেশী (AliExpress,Alibaba) উভয় সাপ্লায়ারের সাথে কাজ করা যায়।
  • সহজে বড় করা যায় -আপনার নিজস্ব পরিশ্রমের ও চেষ্টার মাধ্যমে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় স্কেলে নেওয়া সম্ভব।

    ধাপে ধাপে বাংলাদেশে ড্রপশিপিং শুরু করার সম্পূর্ণ গাইড

    সঠিক নিস (Niche) নির্বাচন করুন
     আপনার ব্যবসার সাফল্য নির্ভর করে কোন ধরনের প্রোডাক্ট বেছে নিচ্ছেন তার ওপর।
    ব্যবসায় সফল হওয়ার জন্য সঠিক প্রোডাক্ট বেছে নেওয়ার নিয়ম গুলি হচ্ছেঃ
    • বেশি চাহিদা আছে কিন্তু অফলাইনে পাওয়া কঠিন এমন প্রোডাক্ট নির্বাচন করতে হবে।
    • হালকা ও সহজে পাঠানো যায় এমন প্রোডাক্ট।
    • ভালো লাভজনক মার্জিন আছে।
    • ট্রেন্ডিং প্রোডাক্ট এবং কাস্টমারদের চাহিদা সম্পন্ন  প্রোডাক্টের ভ্যারাইটিস (যেমন - স্মার্ট ওয়াচ, হোমমেড এক্সেসরিজ, হোম ডেকর, চায়না ইমপোর্টেড প্রোডাক্ট, জুয়েলারিস ইত্যাদি)

    প্রো টিপসঃGoogle Trends,Daraz Bestsellers আর Facebook Ads দেখে প্রোডাক্টগুলো বাছাই করা সহজ হয়।
    বিষস্ত সরবরাহকারী খুঁজুন
    কারণ আপনার প্রোডাক্টের মান আর ডেলিভারি সরবরাহকারীর ওপর নির্ভর করে। তার ব্যবহার এবং সাপ্লাই করার ধরন ভালো হলে কাস্টমাররা প্রোডাক্ট কিনতে আরো বেশি আগ্রহ বোধ করে।
    বাংলাদেশে তিন ধরনের সাপ্লায়ার বেছে নেওয়া যায়ঃ
    •  লোকাল সাপ্লায়ার - পাঠাও, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, অথবা নিজস্ব কোন দিয়ে ডেলিভারি ম্যান প্রোডাক্ট সাপ্লাই করা যায়। 
    • ইন্টারন্যাশনাল সাপ্লায়ার - AliExpress,Alibaba
    • হাইব্রিড মডেল - ফাস্ট ডেলিভারির জন্য লোকাল প্লাস ইউনিক প্রোটের জন্য বিদেশী সাপ্লায়ার।
    যা অবশ্যই খেয়াল রাখবেন
    • প্রোডাক্ট রিভিউ ভালো কিনা।
    • দ্রুত ডেলিভারি দেয় কিনা।
    • রিটার্ন বা রিফান্ড সাপোর্ট আছে কিনা।
    ব্যবসা রেজিস্ট্রেশন ( ঐচ্ছিক হলেও উপকারী)
    শুরুতে অনেকেই অফিসিয়ালি শুরু করেন, তবে লিগ্যাল রেজিস্ট্রেশন বলে বিশেষ যোগ্যতা বাড়ে। কাস্টমারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে -
    • ট্রেন্ড লাইসেন্স নিন।
    • TIN (Tax Identification Number) নিন।
    • প্রয়োজনে VAT  রেজিস্ট্রেশন করুন।
    অনলাইন স্টোর তৈরি করুন
    এখানে দুইটি উপায় আছে ঃ
    নিজের ওয়েবসাইট
    • Shopify, WordPress (WooCommerce),Wix দিয়ে সহজে করা যায়।
    • পুরোপুরি ব্র্যান্ডিং, দাম, কাস্টমার এক্সপেরিয়েন্স নিয়ন্ত্রণে থাকে।
    • দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য সেরা।

    মার্কেটপ্লেস

    • Daraz,AjkerDeal এ  সেল করতে পারেন।
    • দ্রুত শুরু করা যায়, তবে নিয়ন্ত্রণ সীমিত।
    প্রো টিপসঃ দীর্ঘমেয়াদে ড্রপশিপিং বিজনেস নিজের ওয়েবসাইট বেশি লাভজনক।

    পেমেন্ট সিস্টেম সেটআপ করুন
    বাংলাদেশে জনপ্রিয় পেমেন্ট অপশনঃ
    • বিকাশ, নগদ, রকেট
    • SSLCommerz,ShurjoPay - কার্ড ও ওয়ালেটের জন্য।
    • ক্যাশ অন ডেলিভারি(COD) - এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম বলা চলে। এ সার্ভিসটি বাংলাদেশের কাস্টমারদের অনলাইন প্রোডাক্ট কেনার আগ্রহ তৈরি করতে অনেক সহায়তা করে।
    মার্কেটিং স্ট্রাটিজি তৈরি করুন

    ড্রপশিপিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মার্কেটিং।
    • Facebook ও Instagram Ads - প্রোডাক্ট প্রচারে সবচেয়ে কার্যকর মাধ্যম।
    • Google Ads - যারা সরাসরি কিনতে চায় তাদের জন্য উপযোগী।
    • TikTok Marketing - এ প্লাটফর্মে ছোট ভিডিও দ্রুত ভাইরাল হয়।
    • Content Marketing (SEO) - ব্লগ, রিভিউ লিখে গুগল থেকে ফ্রি ট্রাফিক আনুন।
    • ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং - লোকাল ইনফ্লুয়েঞ্জারের সাথে কাজ করুন।
    অর্ডার ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিস
    কাস্টমারের সন্তুষ্টি নিশ্চিত করা খুব জরুরী।
    • দ্রুত কাস্টমারের অর্ডারের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন(Messenger,WhatsApp,Email)।
    • প্রতিটি অর্ডারের ট্র্যাকিং দিন ।
    • রিফান্ড বা রিপ্লেসমেন্ট হলে বিনয়ের সাথে হ্যান্ডেল করুন।
    ব্যবসা বড় করুন 
    যখন নিয়মিত সেল শুরু হবেঃ
    • নতুন নতুন প্রোডাক্ট যুক্ত করুন।
    • অটোমেশন টুল ব্যবহার করুন(যেমনঃ Shopify,Oberlo, DSers)।
    • উন্নত অ্যাড ক্যাম্পেইন চালান।
    • টিম তৈরি করে সাপোর্ট ও মার্কেটিং ভাগ করুন।

    বাংলাদেশ থেকে নির্ভরযোগ্য ড্রপশিপিং সাপ্লায়ার খুঁজে পাওয়ার উপায়

    বাংলাদেশ থেকে নির্ভরযোগ্য ড্রপ শিপিং সাপ্লায়ার খুঁজে পাওয়া একটি সফল ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক সাপ্লায়ার নির্বাচন করলে দ্রুত পণ্য সরবরাহ, উন্নত মানের প্রোডাক্ট এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা সম্ভব হয়। তাই সাপ্লায়ার খাইয়ে বাছাইয়ের আগে তাদের অভিজ্ঞতা ও সুনাম যাচাই করা অত্যন্ত জরুরী।

    একজন ভালো ড্রপশিপিং সাপ্লায়ার খুঁজতে হলে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস,B2B প্ল্যাটফর্ম এবং সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি তাদের রিভিউ, রেটিং এবং পূর্ববর্তী গ্রাহকদের মতামত বিশ্লেষণ করে নির্ভরযোগ্যতা যাচাই করা উচিত।

    সাপ্লায়ার নির্বাচন করার সময় পণ্যর মান, শিপিং সময়, রিটার্ন পলিসি এবং যোগাযোগের দক্ষতার বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। দীর্ঘ মেয়াদে ব্যবসার সফলতা নিশ্চিত করতে এমন সাপ্লায়ার বেছে নিন যারা ধারাবাহিকভাবে সাথে সততার সাথে মানসম্মত সেবা প্রদান করতে সক্ষম।

    ফেসবুক Ads ও ডিজিটাল মার্কেটিং দিয়ে কাস্টমার আনার কৌশল

    আপনারা এ বিষয়টি জেনে উপকৃত হবেন যে,ফেসবুক Ads এবং ডিজিটাল মার্কেটিং বর্তমানে  ড্রপশিপিং ব্যবসায়িক কাস্টমার আনার সবচেয়ে কার্যকর উপায় গুলোর মধ্যে একটি। সঠিক মার্কেটিং কৌশল ব্যবহার করলে খুব দ্রুত নির্দিষ্ট লক্ষ্য বস্তু গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব হয়। তাই ব্যবসার শুরু থেকেই একটি শক্তিশালী মার্কেটিং পরিকল্পনা তৈরি করা জরুরী।
    ফেসবুক Ads চালানোর আগে আপনার টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে হবে। বয়স, অবস্থান, আগ্রহ এবং ক্রয় আচরণের ভিত্তিতে বিজ্ঞাপন সেটআপ করলে কম খরচে বেশি কাস্টমার পাওয়ার সুযোগ তৈরি হয়। আকর্ষণীয় ছবি, ভিডিও এবং বিজ্ঞাপনের কপি ব্যবহার করাও সফল ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ অংশ।
    ফেসবুক Ads- এর পাশাপাশি SEO, কনটেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করলে ব্র্যান্ডের পরিচিতি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং চ্যানেল একসাথে কাজে লাগালে সম্ভাব্য গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা সহজ হয়।
    নিয়মিত বিজ্ঞাপনের পারফরম্যান্স বিশ্লেষণ এবং অপটিমাইজেশন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বিজ্ঞাপন বেশি ফল দিচ্ছে এবং কোন কৌশল সবচেয়ে কার্যকর তা পর্যবেক্ষণ করে মার্কেটিং পরিকল্পনা উন্নত করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে কাজ করলে ড্রপ শিপিং ব্যবসায় বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

    বাংলাদেশের ড্রপশিপিং বিজনেসে সাধারণ ভুল ও সমাধান

    বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস শুরু করার সময় অনেক উদ্যোক্তা পর্যাপ্ত গবেষণা ছাড়াই পণ্য নির্বাচন করেন, যা একটি সাধারণ ভুল। ভুল নিশ বা কম চাহিদা সম্পন্ন পণ্য বেছে নেওয়ার ফলে বিক্রয় কমে যায় এবং ব্যবসায়িক প্রতিযোগী বাড়ে। তাই বাজার বিশ্লেষণ করে ট্রেন্ডিং ও চাহিদা সম্পন্ন পণ্য নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরী।
    আরেকটি বড় ভুল হলো অনির্ভরযোগ্য সাপ্লায়ারের উপর নির্ভর করা। নিম্নমানের পণ্য, দেরিতে ডেলিভারি এবং দুর্বল গ্রাহক সেবার কারণে ব্যবসার  সুনাম নষ্ট হতে পারে। এই সমস্যার সমাধানে সাপ্লায়ার এর রিভিউ, রেটিং এবং পূর্ববর্তী কার্যক্রম যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক নতুন উদ্যোক্তা সঠিক মার্কেটিং কৌশল ছাড়া বিজ্ঞাপনে অর্থ ব্যয় করেন। ফলে বিজ্ঞাপনের খরচ বাড়লেও কাঙ্খিত বিক্রয় আসেনা। লক্ষ্যভিত্তিক অডিয়েন্স নির্বাচন, আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি এবং নিয়মিত ক্যাম্পেইন বিশ্লেষণ এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব।
    গ্রাহক সেবা কে গুরুত্ব না দেওয়াও ড্রপশিপিং ব্যবসার একটি সাধারণ ভুল। কাস্টমারের প্রশ্নের দ্রুত উত্তর না দেওয়া বা বিক্রয়-পরবর্তী সহায়ক না দেওয়ার কারণে গ্রাহকের আস্থা কমে যায়। উন্নত কাস্টমার সাপোর্ট এবং দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি একটি বিশ্বস্ত ব্র্যান্ড গড়ে তোলা যায়।

    ড্রপশিপিং ব্যবসায় লাভ বাড়ানোর কার্যকর টিপস

    ড্রপশিপিং ব্যবসায় লাভ বাড়ানোর জন্য প্রথমেই সঠিক এবং উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য নির্বাচন করতে হবে। বাজার গবেষণার মাধ্যমে এমন পণ্য খুঁজে বের করুন যেগুলোর প্রতিযোগিতা তুলনামূলক কম কিন্তু চাহিদা বেশি। সঠিক পণ্য নির্বাচন ব্যবসার বিক্রয় এবং মুনাফা উভয়ই বৃদ্ধি করতে সাহায্য করে। লাভ বাড়ানোর আরেকটি কার্যকর উপায় হল নির্ভরযোগ্য সাপ্লায়ারের সাথে কাজ করা। বিশ্বস্ততার সাথে দ্রুত ডেলিভারি, উন্নত পণ্যর মান এবং প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে পারলে গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি পায়। সন্তুষ্ট গ্রাহক পুনরায় ক্রয় করার পাশাপাশি নতুন গ্রাহকও নিয়ে আসতে পারে।
    ফেসবুক Ads,SEO এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে লক্ষ্য ভিত্তিক গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব। বিজ্ঞাপনের পারফরম্যান্স নিয়মিত বিশ্লেষণ করে সফল ক্যাম্পেন গুলোতে বেশি গুরুত্ব দিলে কম খরচে বেশি বিক্রয় অর্জন করা যায়। ফলে ব্যবসার সামগ্রিক লাভের পরিমাণ বৃদ্ধি পায়।
    গ্রাহক সেবার মান উন্নত করাও দীর্ঘ মেয়াদে লাভ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল। দ্রুত উত্তর প্রদান, বিক্রয়-পরবর্তী সহায়তা এবং গ্রাহকের সমস্যা সমাধানের গুরুত্ব দিলে ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি হয়। এর ফলে গ্রাহক ধরে রাখা সহজ হয় এবং ব্যবসার স্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।

    বাংলাদেশে সফল ড্রপশিপিং উদ্যোক্তা হওয়ার সম্পূর্ণ রোড ম্যাপ

    বাংলাদেশের সফল ড্রপশিপিং উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ব্যবসার মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। ড্রপশিপিং কিভাবে কাজ করে, বাজারে এর চাহিদা কতটুকু এবং কোন ধরনের পণ্য বিক্রি করলে ভালো ফল পাওয়া যায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরী। সঠিক পরিকল্পনা একটি সফল ব্যবসার ভিত্তি তৈরি করে।
    পরবর্তী ধাপে লাভজনক নিশ নির্বাচন এবং নির্ভরযোগ্য শাপলার খুঁজে বের করতে হবে। ভালো মানের পণ্য,প্রতিযোগিতামূলক পণ্য এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে পারলে গ্রাহকের আস্থা অর্জন করার সহজ হয়। একই সঙ্গে একটি পেশাদার ওয়েবসাইট বা অনলাইন স্টোর তৈরি করাও খুব গুরুত্বপূর্ণ। ব্যবসার বিক্রয় বৃদ্ধি করতে কার্যকর ডিজিটাল মার্কেটিং কৌশল প্রয়োগ করতে হবে। ফেসবুক,Ads,SEO কন্টেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব। নিয়মিত মার্কেটিং বিশ্লেষণ করে কৌশল উন্নত করলে ভালো ফলাফল পাওয়া যায়।
    দীর্ঘ মেয়াদে সফল উদ্যোক্তা হতে হলে গ্রাহক সেবা, ব্র্যান্ডিং এবং ব্যবসার ধারাবাহিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন সুযোগ ও বাজারের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলে ড্রপশিপিং ব্যবসায় স্থায়ী সাফল্য অর্জন করা যেতে পারে।

    চ্যালেঞ্জসমূহ

    বাংলাদেশের ড্রপশিপিং সহজ হলেও কিছু চ্যালেঞ্জ আছেঃ
    • বিদেশ থেকে অর্ডার আনতে সময় বেশি লাগে।
    • অনেক সাপ্লায়ার নির্ভরযোগ্য নয়।
    • জনপ্রিয় নিশে প্রচুর প্রতিযোগিতা।
    • নতুন ব্র্যান্ডে কাস্টমারের আস্থা পেতে সময় লাগে।
    তবে সঠিক পরিকল্পনা ও মানসম্মত সাপ্লায়ারের মাধ্যমে ভালো সার্ভিস দিলে এগুলো সহজে মোকাবেলা করা যায়।

    উপসংহারঃ ড্রপশপিং বিজনেস

    আমার নিজস্ব ব্যক্তি মতামত থেকে বলতে গেলে বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস হলো সবচেয়ে কম খরচে ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। সঠিক প্রোডাক্ট, বিশ্বস্ত সরবরাহকারী, আর ভালো মার্কেটিং থাকলে অল্প সময়ে লাভজনক ব্যবসা তৈরি করা সম্ভব। নিজের উপরে বিশ্বাস ও আস্থা রেখে আজই পরিকল্পনা শুরু করুন - আপনার জন্যই এই সময় সবচেয়ে উপযুক্ত।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url

    Rahima Khatun Kona
    Rahima Khatun Kona
    একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও SEO এক্সপার্ট,কনা বঙ্গ ব্লগের একজন ওয়েব ডেভেলপার/ডিজাইনার,ব্লগার,ওয়েবসাইট অওনার/এডমিন তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৩ মাসের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং জগতে সফল হওয়ার জন্য সহায়তা করে যাচ্ছেন।